১২ হাজার ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে জালিয়াপাড়া এলাকা থেকে আজ রোববার ভোরে ১১ হাজার ৬৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এসব ইয়াবা মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচারের খবর পেয়ে হ্নীলা বিওপির হাবিলদার আবদুর রহমানের নেতৃত্বে বেড়িবাঁধ এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় দুজন লোককে সন্দেহ হওয়ায় তাঁদের থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু তাঁরা জালিয়াপাড়া এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পলিথিনে মোড়ানো একটি প্যাকেট ফেলে যান। প্যাকেটে ১১ হাজার ৬৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।’ উপ-অধিনায়ক আরও জানান, এ ঘটনায় দুজনকে পলাতক আসামি করে থানায় মামলার করার প্রক্রিয়া চলছে।