১২ হাজার ৬১৭ কোটি লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে ঋণ বিতরণে অতিরিক্ত কিছু ক্ষেত্র ও খাত চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক নতুন কৃষিঋণ নীতিমালা ঘোষণা করেছে।২০১০-১১ বছরে কৃষি খাতে মোট ১২ হাজার ৬১৭ কোটি ৪০ লাখ টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের ব্যাংকগুলোর কাছ থেকে হিসাব নিয়ে এ নতুন লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে।চলতি বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে গত বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি, যা জাতীয় বাজেটের প্রায় ৯ দশমিক ৫ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন নীতিমালা ও লক্ষ্যমাত্রা নির্ধারণের ঘোষণা দেন।গত বছর অর্থাত্ ২০০৯-১০ বছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫০০ কোটি টাকা। সে বছর লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ অর্থাত্ ১১ হাজার ১১৭ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়।সংবাদ সম্মেলনের আগে কেন্দ্রীয় ব্যাংক আজ সকালে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে গঠিত ব্যাংকার্স কমিটির সভায় নতুন নীতিমালা তুলে ধরে।সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান, নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস, কৃষিঋণ, স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এস এম মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।নীতিমালা অনুসারে কৃষিঋণ বিতরণের নতুন ক্ষেত্র ও খাতগুলো হচ্ছে কমলা, আগর, স্ট্রবেরি, পান, মধু চাষ প্রভৃতি। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে টিস্যু কালচার, উচ্চমূল্যের ফসল উত্পাদনের জন্য কৃষিঋণ বিতরণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।আতিউর রহমান বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে বাংলাদেশ তেমন আক্রান্ত হয়নি। তার অন্যতম কারণ ভালো কৃষি উত্পাদন। তিনি বলেন, কৃষি খাত দুইভাবে দেশের অর্থনীতিকে রক্ষা করে। খাদ্য সরবরাহ ঠিক রাখা এবং এর ফলে মানুষের আয় বৃদ্ধি পাওয়া।