১২টি পৌরসভায় আজ ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাঁচ বিভাগের ১২টি পৌরসভায় আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।যেসব পৌরসভায় আজ ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর; খুলনা বিভাগের মাগুরা; বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন; ঢাকা বিভাগের নরসিংদী জেলার মাধবদী; শরীয়তপুরের জাজিরা; নেত্রকোনার মদন; মাদারীপুর; চট্টগ্রাম বিভাগের ফেনীর দাগনভূঞা; কক্সবাজার জেলার কক্সবাজার, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ। আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশন এসব পৌরসভায় আগের তফসিল অনুযায়ী নির্বাচন করতে পারেনি।এই ১২ পৌরসভায় মেয়র পদে ৭৪ জন, কাউন্সিলর পদে ৫৮৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।