১২টি পৌরসভায় ভোট গ্রহণ শেষ, গণনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাঁচ বিভাগের ১২টি পৌরসভায় আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। যেসব পৌরসভায় আজ ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো, রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর; খুলনা বিভাগের মাগুরা; বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন; ঢাকা বিভাগের নরসিংদী জেলার মাধবদী; শরীয়তপুরের জাজিরা; নেত্রকোনার মদন; মাদারীপুর; চট্টগ্রাম বিভাগের ফেনীর দাগনভূঞা; কক্সবাজার জেলার কক্সবাজার, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ। আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশন এসব পৌরসভায় আগের তফসিল অনুযায়ী নির্বাচন করতে পারেনি।এই ১২টি পৌরসভায় মেয়র পদে ৭৪ জন, কাউন্সিলর পদে ৫৮৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।