১২০ কোটির ‘রাজীব গান্ধী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধীকে নিয়ে বলিউডে ছবি তৈরির ঘোষণা দিলেন পরিচালক ভাবনা তালওয়ার। নাম রাজীব গান্ধী। ছবিটির বাজেট ধরা হয়েছে ১২০ কোটি রুপি। জানা গেছে, রাজীব গান্ধীর জীবন ও রাজনীতির কথা থাকছে ছবির কাহিনিতে। আরও থাকবে সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়াঙ্কা, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু এবং রাজীবের ছোট ভাই সঞ্জয় গান্ধীর প্রসঙ্গও। ছবিতে রাজীব গান্ধীর চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাননি পরিচালক। শোনা যাচ্ছে রণবীর কাপুর, অনুপম খেরসহ আরও অনেকের নাম। তবে পরিচালক চাচ্ছেন প্রতিষ্ঠিত কোনো নামী অভিনেতাকে, আর প্রযোজক শীতল চাচ্ছেন নতুন মুখ।