১২০০ মেগাওয়াটের চারটি বিদ্যুেকন্দ্র স্থাপনে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার চারটি বিদ্যুেকন্দ্র স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যুত্ ভবনে স্বাক্ষরিত এই চুক্তিভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে তিনটি বেসরকারি খাতের এবং একটি সরকারি খাতে।বেসরকারি খাতের বিদ্যুেকন্দ্র তিনটি হচ্ছে গ্যাসভিত্তিক বিবিয়ানা ১, বিবিয়ানা ২ ও দ্বৈত জ্বালানিভিত্তিক মেঘনাঘাট ২। এই তিনটি বিদ্যুেকন্দ্র স্থাপন করবে দেশের শীর্ষস্থানীয় কোম্পানি সামিট। তাদের সঙ্গে থাকবে আমেরিকার কোম্পানি জিই। এতে ব্যয় হবে ৩৭ হাজার কোটি টাকা। সরকারি মালিকানাধীন খুলনা ১৫০ মেগাওয়াট কেন্দ্রটি স্থাপিত হবে নর্থওয়েস্ট জোন পাওয়ার কোম্পানির অধীনে। এই কেন্দ্রটি নির্মাণের ঠিকাদারি পেয়েছে স্পেনের কোম্পানি আইসোলেক্স।সরকারের পক্ষে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সচিব মো. ইস্কান্দার আলী এবং সামিটের পক্ষে যৌথভাবে ফয়সাল খান ও লরেন্স ইব্রাহিম চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এত দিন আমরা ছোট ছোট বিদ্যুেকন্দ্র স্থাপন করেছিলাম বলে অনেক সমালোচনা হয়েছে। এই বড় বিদ্যুেকন্দ্রগুলো স্থাপনের কাজ শুরু হওয়াটা সেদিক থেকে উল্লেখযোগ্য।’চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ান ইয়ে ও স্পেনের রাষ্ট্রদূত আরতুরো ম্যানুয়েল পেরেজ।