১২১০ কিমি রেললাইন তৈরির পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের মধ্যে ১২১০ কিলোমিটার নতুন রেললাইন তৈরি বা বন্ধ থাকা লাইনগুলো চালু করার কথা ভাবছে সরকার। স্বল্প খরচ, সহজ ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই কার্যক্রম হাতে নিতে চলেছে সরকার।পরিকল্পনা অনুযায়ী ৫০৬ কিলোমিটার ডাবল লাইন, ছয়টি গুরুত্বপূর্ণ রেলসেতু ও সাতটি নতুন রেলস্টেশন তৈরি করা হবে। অন্যান্য অবকাঠামোসহ ১৫৩৫ কিলোমিটার রেললাইন সংস্কার করা হবে। নিরাপত্তার স্বার্থে ১১৩টি স্টেশনের সিগন্যাল-ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।পরিকল্পনা কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে জানান, পাঁচ বছরের মধ্যে ৪৬টি চলমান, ১০৩টি নতুনসহ মোট ১৪৯টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তিনি বলেন, ‘প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য যথাসময়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দরকার। পর্যাপ্ত অর্থ দেওয়া না হলে সময় যেমন বেশি লাগবে, খরচও বেড়ে যাবে।’জানা গেছে, ৭৮ শতাংশ রেলইঞ্জিন আর যাত্রী বহনকারী ২৮ শতাংশ বগির আয়ুষ্কাল পেরিয়ে গেছে। ৭০ ভাগ সিগন্যাল-ব্যবস্থা পুরোনো হয়ে গেছে, যেগুলোর আধুনিকায়ন জরুরি।সড়কপথের উন্নয়ন আর রেলপথের ভঙ্গুর অবকাঠামোর কারণে বাংলাদেশ রেলওয়ে উল্লেখযোগ্য হারে বাজার হারিয়েছে। ১৯৭৫ সালে যেখানে ৩০ শতাংশ মানুষ যাতায়াতের জন্য রেলপথ ব্যবহার করত, সেখানে ২০০৫ সালে তা কমে দাঁড়ায় মাত্র ৪ শতাংশে।