১৩ আইনজীবীর জামিন শুনানিতে এক বিচারপতি বিব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাস কক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ১৩ আইনজীবীর আগাম জামিন আবেদনের শুনানিতে বিব্রত বোধ করেছেন একজন বিচারপতি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। আদালতে আবেদনকারীর পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানিকালে দ্বৈত বেঞ্চে এক বিচারপতি বিব্রত বোধ করেন।আইনজীবীরা বলেন, এ প্রেক্ষাপটে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন। গত মঙ্গলবার এজলাস কক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে ১৪ জন আইনজীবীসহ অজ্ঞতানামা ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে। এর মধ্যে ১৩ জন আইনজীবী গতকাল বুধবার হাইকোর্টে জামিনের আবেদন জানান।এই ১৩ জন আইনজীবী হলেন—সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দীন আহম্মেদ, মাহমুদুল আরেফিন স্বপন, আবদুল্লা আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, এম ইউ আহম্মেদ, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম ও গোলাম নবী।সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী কটাক্ষপূর্ণ বক্তব্য দিয়েছেন, এমন অভিযোগে করা রিট আবেদনের ওপর ওই আদালতে মঙ্গলবার শুনানি হয়। শুনানি শেষে আদালতের অভিমতে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ আসায় এজলাস কক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলা হয়।