১৩ জনের মরদেহ কাল ঢাকায় আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে আগুনে পুড়ে নিহত ১৩ বাংলাদেশির মরদেহ কাল মঙ্গলবার দেশে আসবে। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে মরদেহগুলো ঢাকায় আনা হচ্ছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আজ সোমবার বাহরাইন থেকে ১৩ বাংলাদেশিকে নিয়ে একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। কাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দর থেকে মরদেহ তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেবেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক মোহসিন চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, লাশ দাফনের জন্য বিমানবন্দরে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেবে সরকার।বাহরাইনের রাজধানী মানামার মুখারকা এলাকায় ১১ জানুয়ারি আগুনে পুড়ে ওই বাংলাদেশিরা মারা যান।