১৩ জমিদারের গ্রামটি পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়ার ১৩ জমিদারের গ্রাম হাটুরিয়ায় এসে জমিদারদের পুরাকীর্তিগুলো ঘুরে দেখলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হাফিজুর রহমান ভূঞা। ১১ জানুয়ারি গ্রামটি ঘুরে দেখার সময় তাঁর সঙ্গে পাবনার জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুল মতিন, এসিল্যান্ড শফিউর রহমান, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার গ্রামটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার ইঙ্গিত দিয়ে এর রাস্তাঘাট সংস্কারের নির্দেশ দেন।উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর প্রথম আলোর আলোকিত উত্তরে জমিদারদের গ্রাম বলে পরিচিত হাটুরিয়া গ্রাম নিয়ে ‘১৩ জমিদারের গ্রামের করুণ দশা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই কমিশনার গ্রামটি ঘুরে দেখেন। গ্রাম ঘুরে দেখার সময় বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞা প্রথম আলোকে বলেন, গ্রামটির উন্নয়নে নজর দেওয়া হবে।