১৩ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীতে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমা চলবে দুই দফায়। প্রথম দফায় ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি এ ইজতেমা অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিশ্ব ইজতেমার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিবারই ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের কীভাবে সেবা দেওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করি এবং বিভিন্ন কমিটি গঠন করা হয়। এবারও তা করা হয়েছে।’এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুপ্তহত্যা হোক আর অপহরণ হোক; বিষয়গুলো তদন্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তা চলছে।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গত ১০ বছরের তুলনায় ২০১১ সালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এটা আমার কথা নয়, দেশ-বিদেশের পত্র-পত্রিকার কথা।’ এ সময় স্বরাষ্ট্রসচিব মনজুর আহমেদ, অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, টঙ্গী পৌরসভার মেয়র আজমতউল্লাহসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।