১৩ থেকে ১৫ ডিসেম্বর স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে ১৩ থেকে ১৫ ডিসেম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ সোমবার তথ্য অধিদপ্তরের পাঠানো এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে। স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই নিয়ম আরোপ করা হয়েছে।