১৩ ব্যাটালিয়নের ৬১১ জনের সাজা, খালাস ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৬২১ জন সদস্যের মধ্যে ৬১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ মামলায় খালাস পেয়েছেন ১০ জন।আজ শনিবার বিশেষ আদালতের প্রধান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান এ রায় ঘোষণা করেন।রায়ে ৫৫ জনকে সাত বছর, ১০ জনকে সাড়ে ছয় বছর, ৪১ জনকে ছয় বছর, তিনজনকে সাড়ে পাঁচ বছর, ৬৬ জনকে পাঁচ বছর, একজনকে সাড়ে চার বছর, ৭৩ জনকে চার বছর, ২১ জনকে সাড়ে তিন বছর, ১২৭ জনকে তিন বছর, ২৯ জনকে আড়াই বছর, ১১৪ জনকে দুই বছর, ১২ জনকে দেড় বছর, ২৮ জনকে এক বছর, ১৮ জনকে ছয় মাস এবং ১৩ জনকে চার মাসের সাজা এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।এ মামলায় মোট আসামি ছিলেন ৬২৩ জন। এর মধ্যে দুজন মারা গেছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।