১৩ মে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ মে সোমবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আলটিমেটাম প্রত্যাখ্যান করায় এবং নির্দলীয় সরকারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আজ বৃহস্পতিবার এসব সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের সিদ্ধান্তের কথা জানান।এর আগে রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বৈঠকের একটি সূত্র জানায়, ১৩ মের সমাবেশে বাধা দিলে বা করতে না দিলে, ওই দিনই তাত্ক্ষণিকভাবে হরতাল ডাকা হবে। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বৈঠকে আলোচনা হয়।