১৩ রাইফেলের ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ শোনানো শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় ঢাকার ১৩ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬২২ জন সদস্যের মধ্যে আজ সোমবার ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। সকাল ১০টায় পিলখানায় বিডিআরের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৮-এ এই বিচারকাজ শুরু হয়। চলে বেলা পৌনে তিনটা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক। কাল সকাল ১০টায় আবার আদালত বসবে। এ মামলার মোট আসামি হচ্ছেন ৬২৩ জন। একজনের মৃত্যু হওয়ায় এখন ৬২২ আসামির বিরুদ্ধে বিচারকাজ চলছে। আজ আদালতের শুরুতেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার প্রসিকিউটর ও ১৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকতার হামিদ খান। তিনি বলেন, এই ব্যাটালিয়ন থেকেই বিদ্রোহের সূচনা হয়েছিল। বিডিআর বিদ্রোহের অন্যতম পরিকল্পনাকারী ও মামলার অন্যতম আসামি মাঈনউদ্দিন এখনো পলাতক আছেন। এই ব্যাটালিয়নের সদস্যরা মাঈনউদ্দিনকে সহযোগিতা না করলে এতজন সেনা কর্মকর্তাকে প্রাণ হারাতে হতো না।