১৩ শিবিরকর্মী দুই দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগ থানায় গ্রেপ্তার হওয়া ১৩ জন শিবিরকর্মীকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শামীমা পারভীন এ আদেশ দেন। গতকাল সোমবার শাহবাগ থানা পুলিশ ১৩ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এদিকে একই ঘটনায় হাজারীবাগ থানায় গ্রেপ্তার তিনজনকে আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিম উদ্দিন আদালতে দেওয়া প্রতিবেদনে বলেন, আসামিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা জামায়াত-শিবিরের সদস্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মীকে হত্যা সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের আটক করা হয়।