প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এ দল ঘোষণা করা হয়। ঘোষিত দল থেকে বাদ পড়েছেন আশরাফুল। তবে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচের দলে না থাকলেও চট্টগ্রামে অনুষ্ঠানরত তিনদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অর্ধ-শত রান করে টেস্ট স্কোয়াডে টিকে গেছেন রকিবুল হাসান। ‘টিকে গেছেন’ বলার কারণ- নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে রকিবুল খেলেছেন। সেই হিসেবে আশরাফুল ওয়ানডে’র পর টেস্ট দল থেকেও বাদ পড়লেন। ১৩ সদস্যের বাংলাদেশ দল:সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল,ইমরুল কায়েস,জুনায়েদ সিদ্দিকী,আফতাব আহমেদ,মাহমুদউল্লাহ,রকিবুল হাসান, রুবেল হোসেন, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, এনামুল হক জুনিয়র ও শাহদাত হোসেন।