২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট নির্ঝঞ্ঝাট করতে ১৩০ কোটি টাকার নিরাপত্তা সরঞ্জাম কিনছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এগুলোর মধ্যে আছে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ যন্ত্রপাতি, গোয়েন্দা সরঞ্জাম, যোগাযোগ, যানবাহন, সাঁজোয়া যানসহ দাঙ্গা দমনের সরঞ্জাম।পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এ-সংক্রান্ত একটি প্রস্তাব ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদিত হয়েছে। এ ছাড়া যাঁরা এসব সরঞ্জাম ব্যবহার করবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সময় নিরাপত্তায় যাতে কোনো ফাঁকফোকর না থাকে, সে কারণে এসব সরঞ্জাম কেনা হচ্ছে।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, ২০১১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম আয়োজক বাংলাদেশ। বাংলাদেশে বিশ্বকাপের খেলাগুলো হবে ঢাকার বঙ্গবন্ধু ও মিরপুর স্টেডিয়াম, নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। তাই এ স্টেডিয়ামগুলোকে কেন্দ্র করেই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিশ্বকাপ ক্রিকেট চলাকালে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে যেসব সরঞ্জাম কেনা হচ্ছে সেসবের মধ্যে আছে বোমা, মাইন ও বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র; ভ্রাম্যমাণ এক্স-রে মেশিন, বোমা উদ্ধারের পোশাকসহ বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণের বিভিন্ন সরঞ্জাম। গোয়েন্দা সরঞ্জামের মধ্যে আছে রাতে দেখার চশমা, বাইনোকুলার, আর্চওয়ে গেট, মোবাইল ট্র্যাকার, লাগেজ স্ক্যানার, স্বয়ংক্রিয় যানবাহন স্ক্যানার। যানবাহনের মধ্যে আছে সাঁজোয়া যান, কুকুর বহনের গাড়ি, জলকামান, উচ্চক্ষমতাসম্পন্ন রেকার, মোটরসাইকেল, বাইসাইকেল, বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাস। যোগাযোগ সরঞ্জামের মধ্যে আছে বিভিন্ন ধরনের বেতার সরঞ্জাম, ওয়াকিটকি, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি মনিটর, কম্পিউটার, ল্যাপটপ, নাইন এমএম পিস্তল ইত্যাদি। সাধারণ সরঞ্জামের মধ্যে রয়েছে টর্চলাইট, বুলেটপ্রুফ জ্যাকেট, হাতকড়া, হেলমেট, মোবাইল ফোনসেট, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।পুলিশ সূত্র জানায়, এসব সরঞ্জাম ব্যবহার করবে পুলিশের বিশেষ শাখা (এসবি), নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ। এসবির ১২০ জন সওই প্রস্তাবে নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম স্টেডিয়ামে বেশ কিছু সংস্কারকাজের পরিকল্পনার কথা বলা হয়েছে। এগুলোর মধ্যে আছে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় ফুটপাত নির্মাণ, শহরে সড়ক ব্যবস্থাপনাসংক্রান্ত সাইনবোর্ড, জেব্রা ক্রসিং, ডানে-বাঁয়ে সড়ক চিহ্নিতকরণ, স্বয়ংক্রিয় বাতি লাগানো ও পুরোনো সাইনবোর্ডের সংস্কার ইত্যাদি। এ ছাড়া স্টেডিয়ামে গাড়ি প্রবেশের পথ প্রশস্ত করা ও খেলার মাঠ উঁচু করার কথাও প্রস্তাবে বলা হয়েছে।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, খেলাগুলো চলাকালে পুরো নিরাপত্তাব্যবস্থা দেখভাল করবে পুলিশ, র্যাব ও এসবি। র্যাবের ১০ জন কর্মকর্তা এ জন্য ক্রিকেট সিরিজ চলাকালে একটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠ পরিদর্শন করবেন।