১৩৭৭ জন সহকারী শিক্ষককে পদায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া এক হাজার ৩৩৭ জন সহকারী শিক্ষককে আজ সোমবার পদায়ন করা হয়েছে। তাঁদের দ্বিতীয় পালা (ডাবল শিফট) চালু করা ৮২টি বিদ্যালয়ে ১২ অক্টোবরের মধ্যে করতে বলা হয়েছে।পদায়নকৃতদের তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে (www.dshe.gov.bd) পাওয়া যাচ্ছে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা পদায়নকৃতদের তালিকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে হস্তান্তর করেন।এই পরীক্ষায় মোট এক হাজার ৯৩৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হলেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া প্রার্থীদের পুলিশি যাচাই শেষে পদায়ন করা হবে।