১৪ জেলেসহ এখনো নিখোঁজ একটি ট্রলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গতকাল বৃহস্পতিবার নিখোঁজ হওয়া বরগুনার পাথরঘাটা উপজেলার ১৩টি ট্রলারের মধ্যে ১২টি ট্রলারের খোঁজ পাওয়া গেছে। তবে ট্রলার এফবি জান্নাত ১৪ জেলেসহ এখনো নিখোঁজ রয়েছে।পাথরঘাটা মাছধরা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা আজ দুপুরে প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার নিখোঁজ হওয়া ১৩টি ট্রলারের মধ্যে ১২টি ট্রলার সুন্দরবনের ভেতরে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। কিন্তু সাগর বেশ উত্তাল থাকায় এসব ট্রলার ফিরে আসতে পারছে না। তবে এফবি জান্নাত নামে ট্রলারটি ১৪ জন জেলেসহ এখনো নিখোঁজ রয়েছে । তিনি জানান, মালিক সমিতির পক্ষ থেকে তাঁরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও ওই ট্রলারটির সন্ধান পাননি। নিখোঁজ ওই ট্রলারের মালিক পাথরঘাটার বাদুরতলা গ্রামের সাইফুল ইসলাম।