১৪ ডিসেম্বর ১৯৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল পাকিস্তানি সামরিক জান্তার অন্তিম আঘাত। বাঙালিদের গণহত্যার মধ্যেও বিশেষ নিশানায় ছিলেন লেখক-শিক্ষক-সাংবাদিক ও সরকারি কর্মচারীরা। ১৪ ডিসেম্বর সারা দেশে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদারেরা স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাদের শাস্তি দেয় এবং স্বাধীন বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার চেষ্টা করে। বিশ্বে এ রকম বর্বরতা কেবল হিটলারের জার্মানি কিংবা ফ্রাঙ্কোর স্পেনের সঙ্গেই তুলনীয়। একাত্তরের স্বাধীনতাসংগ্রাম ও গণহত্যার দিনপঞ্জিকায় ১৪ ডিসেম্বর এক করুণ-কঠিন সোপান, এক কালো দিবস।