১৪ বছর পর অ্যালবামের কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে মহীউজ্জামান চৌধুরীর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম আগুনের পরশমণি। অ্যালবামটি প্রকাশ করেছে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন। পরিবেশনার দায়িত্বে আছে লেজার ভিশন। গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠিত হলো। সংগীত পরিচালনা করেছেন সুজেয় শ্যাম। কথা হলো মহীউজ্জামান চৌধুরীর সঙ্গে।আপনি তো গান করছেন অনেক বছর হলো, কিন্তু আপনার অ্যালবামের সংখ্যা একেবারেই কম।ঠিকই বলেছেন। আগুনের পরশমণি অ্যালবামটির কাজ করেছি প্রায় ১৪ বছর পর। এর আগে ২০০৮ সালে বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছিল কাছে থেকে দূর রচিল অ্যালবামটি। কিন্তু এই অ্যালবামের কাজ করেছিলাম ১৯৯৭ সালে। তখন কণ্ঠ ও বাদ্যযন্ত্রের যে মিক্সিংটা করা হয়েছিল, সেটা আমার পছন্দ হয়নি। আবার নতুন করে করার জন্য অনুরোধ করেছিলাম। তা আর হয়নি। শেষে বছর তিনেক আগে এ প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা অ্যালবামের মাস্টার কপিটি খুঁজে পান। এরপর তাঁরই উদ্যোগে নতুন করে মিক্সিং করে অ্যালবামটি বাজারে ছাড়া হয়। এ কারণেই অ্যালবামের ব্যাপারে আগ্রহটা হারিয়ে ফেলেছিলাম।‘আগুনের পরশমণি’ অ্যালবামের গানগুলো নিয়ে বলুন।এই অ্যালবামে রবীন্দ্রসংগীতের পূজা, প্রেম, স্বদেশ ও বিচিত্র পর্যায়ের ১১টি গান করেছি। পাঁচটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দুজন মেয়ে ও দুজন ছেলে। গানগুলো আমি একটু অন্যভাবে গাওয়ার চেষ্টা করেছি, যাতে সেগুলো নাচের সঙ্গে ব্যবহার করা যায়।শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আপনি ও খায়রুল আলম সবুজ দ্বৈত গানের অনুষ্ঠান করলেন।খুবই ভালো একটা অনুষ্ঠান হয়েছে। আমরা ঘণ্টা দেড়েক গান করার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু টানা তিন ঘণ্টা আমাদের গান গাইতে হয়েছে। কিছু গান ছিল আমাদের পছন্দের, বাকি সব গানই দর্শক-শ্রোতাদের অনুরোধে করেছি। সব কটিই হারানো দিনের গান; রবীন্দ্রসংগীতও গেয়েছি।‘আগুনের পরশমণি’র পর কিছু ভেবেছেন?হ্যাঁ, এখন আরও কয়েকটি অ্যালবাম করার ব্যাপারে ভেবেছি। কারণ, টিভি চ্যানেলগুলো এখন অডিও সিডি-নির্ভর হয়ে গেছে। কিন্তু আমার তো তেমন অ্যালবাম নেই। তাই টিভির অনুষ্ঠানগুলোতেও যাওয়া হয় না।