শিরোপা জয়ের স্বাদ কেমন তা একেবারে ভুলেই গিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ১৪ বছর আগে! তবে দীর্ঘ অপেক্ষার পর শিরোপার দেখা পেয়ে গেছে তারা। দিয়েগো ফোরলানের জোড়া গোলের সুবাদে গতকাল বুধবার ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতে নিয়েছে অ্যাথলেটিকো।লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালে গোল করে দলকে ফাইনালে এনেছিলেন ফোরলান। ফাইনালেও অ্যাথলেটিকোর ত্রাণকর্তা উরুগুয়ের এই ফুটবলার। খেলার ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর পাঁচ মিনিট পরে ফুলহ্যামের সাইমন ডেভিস গোল করে খেলায় সমতায় আনেন। তবে খেলা শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে আরেকটি গোল করে অ্যাথলেটিকোর শিরোপা নিশ্চিত করেন ফোরলান।১৪ বছর পর অ্যাথলেটিকোর শিরোপা জয়ের নায়ক ফোরলান ম্যাচ শেষে টেলিভিশন সাক্ষাত্কারে বলেন, ‘আমি আসলে দলের জন্য কিছু একটা করতে চেয়েছিলাম। সেটা করতে করে খুব ভালো লাগছে। এ ম্যাচটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’