১৪ বছরে লোকসংগীত পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বিকেলে সূর্যের আলো কমতে শুরু করেছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমেছে। আলো কমে এলেও কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে তখন আলো ছড়াচ্ছিল লোকসংগীতের আসর। দোতরা, বাঁশি, ঢোল-তবলা আর মন্দিরা ততক্ষণে সরব হয়ে উঠেছে। অতি পরিচিত কিছু গানের সুর ভেসে আসছে সমবেত যন্ত্রবাদনে। সামনে বসে দর্শক উপভোগ করছে বাঙালির হাজার বছরের ঐতিহ্যসমৃদ্ধ লোকসংগীতের আসর।বাংলাদেশ লোকসংগীত পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন ছিল গতকাল মঙ্গলবার।গানে গানে লোকসংগীতকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সমবেত কণ্ঠে শিল্পীরা গেয়ে উঠলেন, ‘বাংলাদেশের লোকসংগীত পরিষদ গড়ব মোরা’।সমবেত সংগীত ছাড়াও লোকসংগীতশিল্পী শেখ হেমায়েত গাইলেন ‘সর্বনাশা পদ্মা নদী’, কহিনূর আক্তার গেয়ে শোনান ‘তোমার আগে আমি যদি যাই’, দীপ্তি রাজবংশী লালনের গান পরিবেশন করেন।আসরে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক আবুল কাশেম।