১৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
এবার পবিত্র্রহজ পালন করতে সৌদি আরবে এসে গতকাল সোমবার পর্যন্ত ১৪ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তাঁদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।যে ১৪ জন মারা গেছেন, তাঁরা হলেন কুমিল্লার তিতাস্রউপজেলার মো. আবদুল মালেক্র(৭৩), ময়মনসিংহের ভালুকার মো. ফয়েজউদ্দিন শেখ (৫৯), গাজীপুর সদরের মো. নুরুল হক তালুকদার (৬০), নওগাঁ সদরের্রশাহ বদরুল হায়দার চৌধুরী (৫৯), জয়পুরহাটের কালাইয়ের জামালউদ্দিন প্রামাণিক (৭২), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মো. মাজু মিয়া্র(৭৯), নেত্রকোনা সদরের নবাব আলী তালুকদার (৭২), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. আবুল কাশেম (৫৮), পাবনার চাটমোহরের মো. কোরবান আলী (৭৩), সাঁথিয়ার্রমো. সুরত আলী (৭৪), ঢাকার সাভারের মো. সায়েদ নূর (৬১), ঢাকার কোতোয়ালি থানার মো. মতিউর রহমান (৬৯), ফরিদপুরের বোয়ালমারীর মো. আবু মিয়া বাসি (৬২) ও চট্টগ্রামের হাটহাজারীর আহমেদ হোসেন (৬৩)। জানাজা শেষে মক্কার শারায়া ও মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হয়।হজের আগে মদিনায়্রঅনেক হজযাত্রী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত ও মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করছেন।্রপাশাপাশি তাঁরা মসজিদে জুমা, মসজিদে গামামাহ, মসজিদে আবু বকর (রা.), জান্নাতুল বাকি, ওহুদ পাহাড়, খন্দকের পাহাড়, মসজিদে কেবলাতায়িন, মসজিদে কুবা দেখছেন। গাড়িতে করে ঐতিহাসিক স্থান দেখার জনপ্রতি খরচ ১০ রিয়াল।বাংলাদেশি হজযাত্রী জাহিদুল ইসলাম বললেন, ‘ওহুদের ময়দানে যুদ্ধে শহীদদের কবর, খন্দকের পাহাড় দেখলাম।’ওহুদ পাহাড়ের দিকে আসার পথে পড়ে বাঙালি মার্কেট। সৌদি কর্তৃপক্ষ সংস্কারের জন্য দোকান ভেঙে দেওয়ায় জায়গাটি এখন ফাঁকা মাঠ। তবে মাঠের পাশে জমজমাট এই মার্কেট। এই এলাকার আশপাশের সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বাংলাদেশিদের। সাইনবোর্ডগুলোও বাংলায় লেখা। মদিনায় অবস্থানরত বাংলাদেশিদের মিলনমেলা এই বাঙালি মার্কেট। সৌদি আরবের অন্যত্র বসবাসরত অনেক বাংলাদেশিও বৃহস্পতি ও শুক্রবার প্রিয় নবীর রওজামোবারক জিয়ারত এবং মসজিদে নববিতে নামাজ আদায় করতে আসেন। জুমার নামাজের পর বাংলাদেশিরা এখানে আসেন।মসজিদে নববির বাইরে রাস্তার দুই পাশে ভ্রাম্যমাণ হকাররা দোকান সাজিয়ে বসেন। এঁদের অনেকে বাংলাদেশি। তাঁরা মদিনার বিভিন্ন স্থানে খেজুর, কিশমিশ, পেস্তা বাদাম, মসলা, কম্বল, ঘড়ি, টুপি, তসবিহ, আতর, জায়নামাজ ও অন্যান্য সামগ্রী বিক্রি করেন। মদিনার ব্যবসায়ী তাহের ইজ্জদ্দিন জাবিরি জানান, ভালো কাজ না পেয়ে অনেক বাংলাদেশি বছরের পর বছর এসব কাজ করেন। হজের মৌসুমে বিক্রি ভালো হয়।জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৬২ হাজার ৯৮৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে এবার এক লাখ সাত হাজারের বেশি হজযাত্রী আসবেন। প্রতিদিন হজ বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এই ঠিকানায় http://www.hajj.gov.bd/।