প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ বিডিআরের জওয়ান মো. সালাহউদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে। তিনি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলার আসামি বলে পুলিশ দাবি করেছে।দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল থানার উপপরির্শক (এসআই) মো. নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ১৪ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে তাঁকে গ্রেপ্তার করে।নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিআইডি সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সালাহউদ্দিন পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁকে আজই সিআইডির কাছে হস্তান্তর করা হবে।