১৪ শতাংশ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের আয়তন বর্তমান কাগজে-কলমে যা আছে, আসলে তা নয়। দেশটির আয়তন এর চেয়ে ১৪ শতাংশ বেশি। এমনই দাবি করছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি। গত সোমবার সেনাবাহিনীর তৈরি করা নতুন মানচিত্রবিষয়ক সফটওয়্যারের উদ্বোধনকালে তিনি বলেন, ইরানের প্রকৃত আয়তন ১৮ লাখ ৭৩ হাজার ৯৫৯ বর্গকিলোমিটার। বিভিন্ন নথিপত্রে এখন থেকে এ সংখ্যাই ব্যবহার করা উচিত। আন্তর্জাতিক বিভিন্ন নথিপত্র, মানচিত্র ও ইরানের বিদ্যালয়ে পাঠ্যবইয়ে দেশটির আয়তন ১৬ লাখ ৪৮ হাজার ১৯৫ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে। তবে হঠাৎ কীভাবে দেশটির আয়তন দুই লাখ ২৫ হাজার ৭৬৪ বর্গকিলোমিটার বেড়ে গেল, তিনি তাঁর ব্যাখ্যা দেননি। এএফপি