১৫ অক্টোবরের মধ্যে দেশি ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ ১৫ অক্টোবরের মধ্যে বাজারে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।তবে শুরুতে শুধু সরকারী কর্মকর্তারা এই ল্যাপটপ পাবেন বলে জানা গেছে।বৃহস্পতিবার সংসদ ভবনে বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু প্রথম আলোকে এ তথ্য জানান। বৈঠকে মোবাইল হ্যান্ডসেট দ্রুত উত্পাদন করে বাজারজাত করার পরামর্শও দেওয়া হয় টেশিসকে। এ ছাড়া মোবাইল অপারেটর, গেটওয়ে, পিএসটিএন আপারেটরসহ অন্য কোনো প্রতিষ্ঠান ভিওআইপি ব্যবসায় জড়িত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোয়াজ্জেম হোসেনকে আহ্বায়ক এবং আবদুল কুদ্দুস ও নজরুল ইসলামকে সদস্য করা হয়।বৈঠকে কমিটির সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, সোলায়মান হক জোয়ার্দার, নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।