১৫ আগস্টে জন্মদিন পালন থেকে বিরত থাকার আহ্বান সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্টে জন্মদিনের কেক কেটে আনন্দ প্রকাশ থেকে বিরত থাকার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘আমাদের ধারণা ছিল শোকের এই মাসে এমন কদর্য দৃশ্য এবার দেখা যাবে না। কিন্তু আবারও এ দৃশ্য দেখা গেল। ওনার কয়েকটি জন্মদিনের মধ্যে কেন যে তিনি এই দিনটিকে বেছে নিলেন তা বোধগম্য নয়। এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না।’সুরঞ্জিত বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুর দিনে আমরা আওয়ামী লীগ তো গরু জবাই করে উল্লাস করি না। জিয়াউর রহমান হত্যার বিচার আমরাও চাই।’‘স্বাধীনতা-বাঙালি জাতীয়তাবাদ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। রাজধানীর মুক্তি ভবনে বাঙালি জাতীয়তাবাদ পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাঙালি জাতীয়তাবাদ পরিষদের সভাপতি আবদুল হক সবুজ। এ ছাড়া ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন হেলালীসহ প্রমুখ বক্তব্য দেন। কাল বৃহস্পতিবার জাতীয় সংসদের যে অধিবেশন বসছে, সেই অধিবেশনে বিএনপিকে আসার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদে এসে যোগাযোগব্যবস্থা ও জয়নুল আবদিন ফারুকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে কথা বলুন। তিনি বলেন, নেতিবাচক রাজনীতি বাদ দিয়ে ইতিবাচক রাজনীতি শুরু করুন। এটা জনগণের প্রত্যাশা। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিরোধী দল আসেন না বলেই সংসদে আমরাই সরকারি দল আমরাই বিরোধী দল।’ তিনি বলেন, সংসদের এ অধিবেশন হবে সংক্ষিপ্ত। এ অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু আইন পাস হবে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনও পাস হতে পারে এ অধিবেশনে। সংখ্যালঘুদের সম্পত্তি হস্তান্তরের জন্য এটা গুরুত্বপূর্ণ। ‘স্বাধীনতা-বাঙালি জাতীয়তাবাদ ও বঙ্গবন্ু্ল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। রাজধানীর মুক্তি ভবনে বাঙালি জাতীয়তাবাদ পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাঙালি জাতীয়তাবাদ পরিষদের সভাপতি আবদুল হক সবুজ। এ ছাড়া ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন হেলালী প্রমুখ বক্তব্য দেন।