১৫ ও ১৬ জুন বিএনপির বিক্ষোভ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিরোধী দল বিএনপি দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি আগামী ১৫ তারিখ রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আর ১৬ তারিখ দলটি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।টানা ৩৬ ঘণ্টার হরতালে পুলিশের নির্যাতন, কর্মীদের গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রতিবাদে দলটি এসব কর্মসূচি দিয়েছে।আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।মির্জা ফখরুল বলেন, হরতালের দুই দিনে সারা দেশে হাজার খানেক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তিনি আরও দাবি করেন, পুলিশের নির্যাতনে দেশে ৩০০-৩৫০ নেতা-কর্মী আহত হয়েছেন।সংবাদ সম্মেলনে বিএনপির নেতা সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।