১৫ দিন পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা দেয়নি কমিটি, সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকরের মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেয়নি। আজ বুধবার এই প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে প্রতিবেদন জমা দেওয়ার সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে।আবু বকর সিদ্দিক ১ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন। এরপর চিকিত্সাধীন অবস্থায় ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। তাঁর মৃত্যুর কারণ উদ্ঘাটনে সহ-উপাচার্য হারুন-অর-রশিদকে প্রধান করে নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।এ ব্যাপারে জানতে চাইলে হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, তদন্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তবে যাঁদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে, সেগুলো লিপিবদ্ধ ও তদন্তের স্বার্থে আরও কয়েকজনের সাক্ষাত্কার নেওয়ার প্রয়োজন। এ জন্য উপাচার্যের অনুমতি নিয়ে সময় বাড়ানো হয়েছে।