১৫ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে কাল রোববার থেকে ১৫ দিনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৫ নভেম্বর থেকে এই বন্দরটিতে আমদানি-রপ্তানি শুরু হবে। বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা সৈয়দ হুমায়ূন এ তথ্য নিশ্চিত করেন। পঞ্চগড় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান প্রথম আলো ডটকমকে জানান, কাল থেকে বাংলাদেশ, ভারত ও নেপালের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা ছুটিতে থাকবেন। তাই ৪ নভেম্বর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।