১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন পবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের বিএনপির কার্যালয়ে বোমা হামলা মামলায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আকতার হামিদ পবনকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। এর আগে সকালে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পবন তাঁর আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক জহিরুল হক ১৫ দিনের জামিন মঞ্জুর করেন।