১৫ দিনের মধ্যে পাঁচ মন্ত্রণালয়ে ইউনি কোডে বাংলা চালু হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৫ দিনের মধ্যে পাঁচটি মন্ত্রণালয়ে ইউনি কোডে বাংলা চালু করা হবে। মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ বুধবার ইউনি কোডে বাংলা টাইপিং চালু বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান। আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে দুই দিনের এ কর্মশালা শুরু হয়েছে।খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ে এটি চালু করা হবে।