১৫ বছর পর আবৃত্তির অ্যালবাম করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার নয়টি অ্যালবাম এসেছে একসঙ্গে। নানা স্বাদের কবিতার আবৃত্তি নিয়ে শিমুল নিজ উদ্যোগেই তৈরি করেছেন অ্যালবামগুলো। আর সেগুলো বাজারজাত করছে বেতার জগৎ। কথা হলো শিমুল মুস্তাফার সঙ্গে। অনেক দিন পর আপনার আবৃত্তির অ্যালবাম এসেছে।হ্যাঁ। ১৫ বছর পর। আমার সর্বশেষ অ্যালবামটি ছিল চিঠি। ১৯৯৬ সালে করেছিলাম। এই দীর্ঘ বিরতির আসলে কোনো কারণ নেই। তবে নিজেকে প্রস্তুত করার জন্য একটু সময় নিয়েছি। আর আমি নিজেও অনেক দিন পর্যন্ত ভালো কিছু কবিতার জন্য অপেক্ষা করছিলাম। তা ছাড়া অনেক দিন পর কাজ করলে শ্রোতারা পরিবর্তনটা বুঝতে পারে।একসঙ্গে নয়টি অ্যালবাম করলেন কেন?মানুষের কতগুলো সময় থাকে, যখন তার চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ঘটে। এ সময়টা আমার কাছে অনেক বেশি করে আবৃত্তির অ্যালবাম প্রকাশের উপযুক্ত বলে মনে হয়েছে। তাই একসঙ্গে নয়টি অ্যালবাম প্রকাশ করেছি।একসঙ্গে অনেক অ্যালবাম বের করলে শ্রোতা ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।একজন চিত্রশিল্পী যখন কোনো প্রদর্শনী করেন, তখন তিনি কিন্তু সমসাময়িক বেশকিছু ছবি নিয়েই সেটা করেন। তাই একসঙ্গে অনেক অ্যালবাম প্রকাশিত হলে শ্রোতারা ভাগ হয়ে যাবেন, এটা আমি মনে করি না। আরেকটা ব্যাপার হলো, আমার নয়টি অ্যালবামের প্রতিটিই বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি। এখানে কিন্তু নয়টি অ্যালবাম নয়টি আলাদা বিষয়কে ঘিরে। তাই এ ধরনের কোনো সম্ভাবনা নেই।অ্যালবামগুলোর জন্য কোন ধরনের কবিতা বাছাই করেছেন?এবার আমি রাজনৈতিক কোনো কবিতার আবৃত্তি করিনি। তবে আর্থসামাজিক, ধর্মীয় এবং মৌলবাদবিরোধী কিছু বিষয় নিয়ে রচিত কবিতা রয়েছে। নয়টি অ্যালবামে মোট ১৪০টি কবিতার আবৃত্তি করেছি।