১৫ বছরের মধ্যে এ বছর সবচেয়ে কম বৃষ্টি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে ১৫ বছরের মধ্যে এ বছর সবচেয়ে কম বৃষ্টি হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ বছর জুন-জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ৪৭ হাজার ৪৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত বছর একই সময়ে ৫৬ হাজার ১৬৩ মিলিমিটার, ২০০৮ সালে ৬০ হাজার ৫৫১ মিলিমিটার এবং ২০০৭ সালে ৬৬ হাজার ৫২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুদ্দীন আহমেদ জানান, দুর্বল মৌসুমী বায়ুর কারণে এ বছর গত চার মাসে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশে বৃষ্টিপাতের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে আগামী তিন-চার বছরেও এর পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকবে।আবহাওয়াবিদরা বলেছেন, বৃষ্টিপাতের এই অস্বাভাবিক ধরন দেশের ফসল উত্পাদনের ওপর নানা রকম নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এতে দেশের কিছু এলাকায় বেশি বৃষ্টিপাতের কারণে আমন চাষ বাধাগ্রস্ত হয়েছে। আবার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে কম বৃষ্টিপাতের কারণে আমন চাষ ক্ষতিগ্রস্ত হয়।জলবায়ু ও পানিবিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘এ বছর দেশের কোথাও কোথাও বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক মৌসুমী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কিন্তু জুন থেকে আগস্ট সময়ে অন্যান্য বছরের তুলনায় অর্ধেক বৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও প্রচুর বৃষ্টি হয়, যা আমন চাষকে ক্ষতিগ্রস্ত করেছে।’ নিশাত আরও বলেন, ‘এটাকে কোনোভাবেই আবহাওয়ার স্বাভাবিক আচরণ বলা যায় না এবং এটা সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত।’—বাসস