১৫ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কার্যক্রম আগামী ১৫ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ওই দিন আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এ পরিষদের কাজ মাঠ পর্যায়ে শুরু হবে। আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী ও পরিষদের চেয়ারম্যান ফারুক খান।সভা শেষে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম হোসেন জানান, অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে এবং নীতিমালা ও প্রবিধান তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে সভায় আজ একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।ফারুক খান আরও জানান, আগামী মাসে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে এ পরিষদের কার্যালয় স্থানান্তর করা হবে।