১৫ মার্চ ‘জি হুজুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকির হোসেন রাজু এবার অন্য রকম একটি গল্প নিয়ে ছবি নির্মাণ করেছেন। নাম জি হুজুর। কদিন আগেই চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দিয়েছে। ছবিটি ১৫ মার্চ মুক্তি পাবে।ছবির নাম জি হুজুর কেন? রাজু বললেন, ‘জঙ্গিবাদের পেছনের মানুষগুলোর মুখোশ খোলার চেষ্টা করেছি এই ছবির গল্পে। সঙ্গে আছে প্রেম, ভালোবাসা। আসলে আমার ছবিটি দেশপ্রেম আর মানবপ্রেমের জয়গান নিয়ে।’পরিচালক জানান, তাঁর এই ছবিতে অভিনয় করেছেন একাধিক নতুন মুখ। এঁরা হলেন সারা জেরিন, সাইমন সাদি, জেনি, অনন, সেতু, প্রিন্স। এ ছাড়া আরও আছেন ডলি জহুর, কাজী হায়াৎ ও ফেরদৌসী লীনা।এ জীবন তোমার আমার ছবি দিয়ে পূর্ণিমাকে বড় পর্দায় এনেছিলেন জাকির হোসেন রাজু। এরপর শাবনূর ও পূর্ণিমাকে নিয়ে নির্মাণ করেন নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি। ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জাকির হোসেন রাজুর ভালবাসলেই ঘর বাঁধা যায় না ছবিটি সাতটি বিভাগে পুরস্কার পাওয়ার জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছে।