১৫ মিনিট বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট বেশি সময় পাবে। গতকাল রোববার নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান। তিনি বলেন, গত বছর চালু হওয়া জেএসসি ও সমমান পরীক্ষা থেকে প্রতিবন্ধীদের অধিক সময় দেওয়ার বিষয়টি চালু করা হয়। তখন শুধু দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এটা করা হয়েছিল। এবার দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যারা হাত দিয়ে লিখতে পারে না এমন প্রতিবন্ধীরাও অতিরিক্ত ১৫ মিনিট সময় পাবে। নিজস্ব প্রতিবেদক