১৫ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৫ মে। পরীক্ষার ফল ই-মেইলে প্রকাশের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ ব্যবস্থা নিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদার জানিয়েছেন, বিদ্যালয়গুলোর ই-মেইল ঠিকানায় ফল পাওয়া যাবে।ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।