১৫ মে এসএসসি পরীক্ষার ফল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার ফল ই-মেইলের মাধ্যমে প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বিশেষ ব্যবস্থা নিয়েছে। এ বছরই প্রথম বিদ্যালয়গুলোর ই-মেইল ঠিকানায় ফল পাঠানো হবে। ই-মেইলে ফল পাওয়ার জন্য ঢাকা জেলার অন্তর্গত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ড থেকে এবং অন্যান্য জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে ই-মেইল-সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে। ঢাকা বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিস্তারিত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব-সাইট (www.dhakaeducationboard.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com) জানা যাবে। এ ছাড়া টেলিটকের হেল্পলাইন (1234) থেকে তথ্য পাওয়া যাবে।