১৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আসকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনায় সন্দেহের বশবর্তী না হয়ে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ১৫ জন সাংবাদিকসহ ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি এই পরামর্শ দিয়েছে।আজ বুধবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা ওই বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা গেছে, সন্দেহের বশবর্তী হয়ে এবং গোয়েন্দা সংস্থার চাপে পুলিশ এ মামলায় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে। অথচ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘সেটা আমি জানি না, তবে তাঁদের ইন্ধন থাকতে পারে।’বিবৃতিতে বলা হয়, প্রশাসনের এ ধরনের আচরণ মতপ্রকাশের অধিকার তথা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি চরম হুমকি। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড বর্তমান গণতান্ত্রিক সরকারের দায়িত্ব প্রশ্নবিদ্ধ করবে।