১৫০ কোটি রুপি বাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের কোলে যে নবজাতক আসছে, মুম্বাইয়ে তার জন্মের ঘটনাটি হবে ‘বার্থ অব দ্য ইয়ার’। ধরায় আসার আগেই শিশুটি একের পর এক যেসব ঘটনার জন্ম দিয়ে চলেছে, তা নজিরবিহীন। এর মধ্যে তার জন্মতারিখ নিয়ে ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি রুপি বাজি ধরা হয়েছে। সে ক্ষেত্রে সবচেয়ে পছন্দনীয় তারিখটি হচ্ছে ১১.১১.১১। এ বছরের শুরুতে বলিউড তারকা অমিতাভ বচ্চন যখন তাঁর টুইটারে পুত্রবধূ ঐশ্বরিয়ার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি জানান দেন, তখন থেকে অনাগত শিশুটিকে নিয়ে বাজি শুরু হয়েছে। শিশুটি ছেলে না মেয়ে হবে, এই নিয়ে ছিল প্রথম বাজি। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, বচ্চন পরিবার চায় তাদের নতুন সদস্য ১১ নভেম্বরই পৃথিবীতে আসুক। ঐশ্বরিয়াও হাসপাতালে সেভাবে প্রস্তুত। কিন্তু পরে অমিতাভ ও অভিষেক উভয়েই এ তথ্যের সত্যতা নাকচ করেন। ওয়েবসাইট।