১৫০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ছে তাপ, পুড়ছে পৃথিবী। উষ্ণতার দিক দিয়ে প্রায় ১৫০ বছরের মধ্যে গত মে মাসে বিশ্বের গড় তাপমাত্রা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের জলবায়ু-সংক্রান্ত জাতীয় তথ্যকেন্দ্রের (এনসিডিসি) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।এনসিডিসি বলেছে, পৃথিবীর উত্তর গোলার্ধে মে মাসে এ ধরনের উষ্ণতা এর আগে কখনো দেখা যায়নি। প্রতিষ্ঠানটির হিসাবমতে, ২০১২ সালের মে মাসে ভূভাগ ও সাগর মিলিয়ে গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। তারা জানায়, গত শতকের চেয়ে এই শতকের শুরুতে উষ্ণতা প্রায় শূন্য দশমিক ৬৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গত শতকে ভূভাগ ও সাগরের গড় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।অবশ্য এ জন্য কেবল মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন না বিজ্ঞানীরা।এর আগে উত্তর ভারতে ২০১০ সালের ৩০ মে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা গত প্রায় ১৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। সে বছর গ্রীষ্মে ভারতে শতাধিক মানুষ মারা যায়।ভারতে এল নিনোর (পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগরের উপরিতলে পানির উষ্ণ স্রোত, যা প্রতি চার থেকে ১২ পর পর ঘটে থাকে। এতে বৈশ্বিক আবহাওয়া ব্যবস্থায় অস্বাভাবিকতা দেখা যায়) প্রভাবে জুলাই-অগাস্টে বর্ষার মৌসুমে বৃষ্টিপাত কমে গেছে। তার মানে উষ্ণতা বৃদ্ধির বিষয়টি খারাপের দিকে যাচ্ছে। গত ২০টি এল নিনোর মধ্যে ১৩টি রেকর্ড করা হয়েছে। এতে বর্ষার স্থায়িত্ব কমে খরা বেড়ে গেছে। এর মধ্যে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে কয়েক দিন ধরে চলা ভয়াবহ দাবানলে বনভূমি ধ্বংস হয়ে আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়ে। হিমালয়ের পশ্চিমাঞ্চল উত্তরাখণ্ডে ব্যাপক এলাকাজুড়ে এ ধরনের একটি দাবানল ছড়িয়ে পড়লে প্রায় আট লাখ একর এলাকা গ্রাস করবে আগুন। যুক্তরাষ্ট্রে গত মার্চ থেকে মে মাসের তাপমাত্রা ছিল যেকোনো সময়ের মধ্যে সর্বোচ্চ। দেশটির পূর্বাঞ্চলে গত শুক্রবার বয়ে যাওয়া হারিকেন-সদৃশ প্রচণ্ড ঝড়ে অন্তত ২৩ জনের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ঝড় নয়। তীব্র গরমও পড়ছে সেখানে। গত শুক্র ও শনিবারে ৫৮ বছরের মধ্যে দেশটির ১০টি অঙ্গরাজ্যের প্রায় দুই ডজনেরও বেশি শহরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।ব্রাজিলে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিলেও এক হাজারেরও বেশি শহরে হয়েছে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত। চীনে আঘাত হেনেছে ভয়াবহ মাত্রার শিলাবৃষ্টিসহ বন্যা। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইথিওপিয়ার শস্যখেত।১৯৬৭ সালের পর ইউরোপ ও এশিয়ায় জমে থাকা বরফের পরিমাণ গত মে মাসে রেকর্ড পরিমাণ কমেছে। দক্ষিণ গোলার্ধে এখন শীতকাল। সেখানেও তীব্র মাত্রার ঠান্ডা রেকর্ড করা হয়েছে, যা আগে দেখা যায়নি। এবারের শীতে অস্ট্রেলিয়ায় গত ৫০ বছরের মধ্যে পঞ্চম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯৭৯ থেকে ২০০০ সালের মধ্যে অ্যান্টার্কটিকা সাগরে জমে থাকা বরফের গড় পরিমাণ বাড়লেও কিছুটা কমে গেছে উত্তর সাগরের বরফ।মজার বিষয় হলো উন্নত বিশ্বের দেশগুলোর ভৌগোলিক অবস্থান বৈশ্বিক চরমভাবাপন্ন এই আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে পারছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর জন্য এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন।