১৫০ বছরে বিশ্বের প্রথম পাতাল রেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনে বিশ্বের প্রথম পাতাল রেলব্যবস্থার ১৫০ বছর পূর্তি হলো আজ বুধবার। ১৮৬৩ সালের ৯ জানুয়ারি প্রথম পাতাল রেললাইনটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এর পরের দিন ১০ জানুয়ারি ওই লাইন দিয়ে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়।এনডিটিভির খবরে বলা হয়, মেট্রোপলিটান লাইন নামে প্রথম পাতাল রেললাইনটি পাতাল যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা আনে। সেন্ট্রাল লন্ডনের পেডিংটন স্টেশন থেকে পূর্ব লন্ডনের ফেরিংডন পর্যন্ত ৪.৮ কিলোমিটার পাতালপথ নির্মাণের প্রস্তাব হয়। সে সময় এর নির্মাণ নিয়ে নানা সংশয় ও তীব্র সমালোচনা হয়েছিল।বর্তমানে পাতাল রেলপথের পরিধি ৪০২ কিলোমিটার। শুরুর দিনে এই পথে ৪০ হাজার যাত্রী যাতায়াত করেছিল। সেই পথেই এখন প্রতি বছর ১২০ কোটি মানুষ যাতায়াত করে। সম্প্রতি লন্ডন অলিম্পিকসের সময় যাত্রী পরিবহনে উত্কর্ষের কারণে আলোচিত হয়েছে পাতাল রেলব্যবস্থা।স্থাপত্যবিষয়ক ইতিহাসবিদ ডেভিড লরেন্স বলেন, লন্ডনে ‘দ্য টিউব’ হিসেবে পরিচিত পাতাল রেলব্যবস্থা পুরো শহরের নকশায় বড় ভূমিকা রেখেছে। মেট্রো রেল স্থাপনের কারণেই দূরান্ত থেকে অনেক লোক এসে রেলস্টেশনের আশপাশের এলাকায় বাড়িঘর বানায়।চার্লস পিয়ারসন নামে একজন আইনজীবী পাতাল রেলপথকে সামাজিক সংস্কারের সহায়ক শক্তি হিসেবে মনে করছেন।দেড় শতক উদযাপন উপলক্ষে আগামী রোববার শুধু এক দিনের জন্য পাতালপথে পুরনো ঘরানার বাষ্পচালিত ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে পাতাল রেল কর্তৃপক্ষ। এ ছাড়া পাতাল রেল কীভাবে লন্ডন শহর ও আশপাশের পরিবেশকে পাল্টে দিয়েছে, তা দেখানোরও ব্যবস্থা করা হয়েছে।