১৫০তম পর্বে ‘জেগে আছো কি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভির ফোনো লাইভ আড্ডা ‘রবি জেগে আছো কি’ ১৫০তম পর্বে পা রাখতে যাচ্ছে। আজ শনিবার রাতে অনুষ্ঠানটির দেড়শতম পর্ব প্রচারিত হবে। নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠানটি সাজানো হয়। অনুষ্ঠানে থাকে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ। সেই সঙ্গে প্রতি পর্বে থাকে একজন তারকার সঙ্গে ফোন আলাপের ব্যবস্থা। এ ছাড়া প্রতি অনুষ্ঠানে দর্শকেরা শুনতে পারে গানের তালিকা থেকে তাদের যেকোনো একটি প্রিয় গান। রবি জেগে আছো কির ১৫০ পর্ব প্রচার উপলক্ষে আজ শনিবার আরটিভি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (প্রশাসন) মুনির ইকবাল, অনুষ্ঠানপ্রধান মিনহাজুর রহমান, প্রধান প্রতিবেদক লুত্ফর রহমান, অনুষ্ঠান ব্যবস্থাপক রবিশঙ্কর মৈত্রী, জেগে আছো কি এর প্রযোজক সাইফউদ্দিন ও অনুষ্ঠানটির দুই সঞ্চালক নওশীন ও সায়েম।সৈয়দ আশিক রহমান বলেন, ‘আরটিভি বরাবরই দর্শকদের ভালো ভালো অনুষ্ঠান উপহার দিয়ে আসছে। দর্শকদের ভালোবাসায় জেগে আছো কি! ১৫০তম পর্বে এসে দাঁড়িয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের আরও বেশি আনন্দ দিতে চাই। সেই সঙ্গে আরও নতুন নতুন সব আইডিয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ সব শেষে কেক কেটে রবি জেগে আছো কি অনুষ্ঠানের ১৫০ পর্ব উদযাপন করা হয়।রবি জেগে আছো কি অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত সাড়ে ১১টায় প্রচারিত হচ্ছে।