১৬ ডিসেম্বর ১৯৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের দীর্ঘ পথচলায় যে কয়টি তারিখ নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে, নিঃসন্দেহে ১৬ ডিসেম্বর তার অন্যতম। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছিল সেদিন। বাঙালির নিজের ভাগ্য নিজের হাতে তুলে নেওয়ার যে আকাঙ্ক্ষা ইতিহাসে মাথাচাড়া দিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছে, সেই দিনটি আসছিল তার অর্গলমুক্তির ক্ষণ হয়ে। জেগে উঠেছিল এক নতুন দেশের উদয়ের সূর্য, যে দেশের নাম বাংলাদেশ।