১৬ বছর পর খুঁজে পেলেন বিয়ের আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছর আগে হারিয়ে ফেলা বিয়ের আংটি খুঁজে পাবেন, এমনটি কখনো কল্পনাই করেননি। অবিশ্বাস্য হলেও এমনটি ঘটেছে সুইডেনের এক দম্পতির।১৬ বছর আগে হারিয়ে যাওয়া বিয়ের সেই আংটি খুঁজে পেয়েছেন সুইডিশ নারী লিনা পালসন। তা-ও আবার খুঁজে পেয়েছেন তাঁর বাগানের একটি গাজরের সঙ্গে জড়ানো অবস্থায়। ১৯৯৫ সালের দিকে রান্নাঘরে কাজ করতে গিয়ে হারিয়ে ফেলেন তাঁর আংটি। এরপর অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি আংটিটি। তাঁরা ভেবেছিলেন, হয়তো আবর্জনার সঙ্গে ডাস্টবিনে ফেলে দিয়েছেন সেটি।পালসনের স্বামী জানান, হারিয়ে যাওয়ার এত দিন পর আংটিটি আবার খুঁজে পাবেন, এমনটি কখনোই ভাবেননি তাঁরা। খুঁজে পাওয়ার পর ব্যাপারটি কেমন যেন অবিশ্বাস্য ঠেকছে তাঁদের কাছে।গণমাধ্যমে লিনা পালসন জানান, তাঁর নিজের পছন্দে তৈরি করা এ আংটি খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অনেক আগেই। তিনি আরও জানান, যদিও ছোট্ট সাতটি ডায়মন্ড জড়ানো আংটিটি এখন তাঁর আঙুলের চেয়ে ছোট, তবে তিনি সেটি আবার তাঁর আঙুলের উপযোগী করে তুলবেন। বিবিসি।