পল্টন-মতিঝিলে হেফাজতের সহিংসতা
১৬ মামলায় লক্ষাধিক অজ্ঞাত আসামি, গ্রেপ্তার ২২ (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকায় গত রোববার হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকদের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১৬টি মামলা করা হয়েছে। এরমধ্যে তিনটি হত্যা মামলা। এসব মামলায় নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা লক্ষাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।সহিংসতার ঘটনায় গতকাল সোমবার মতিঝিল থানায় ছয়টি, পল্টন থানায় নয়টি ও রমনা থানায় একটি মামলা করা হয়েছে। এসব মামলায় হেফাজতে ইসলামের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।