১৬ মার্চ প্রেক্ষাগৃহে ‘ডুবসাঁতার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবসাঁতার ছবিটি নুরুল আলম আতিক তৈরি করেছিলেন বছর চারেক আগে। ছবির চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন তিনি। এরপর ২০১০ সালে ঈদের অনুষ্ঠানমালায় এ ছবিটি দেখানো হয় চ্যানেল আইয়ে। প্রদর্শিত হয়েছে ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। ব্যক্তিগত উদ্যোগে ছবি প্রদর্শিত হয়েছে চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহীতে। এরই মধ্যে ছবির ডিভিডিও বেরিয়েছে। এবার তা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। নুরুল আলম আতিক বলেন, ১৬ মার্চ ছবি মুক্তি পাবে বলাকা ২ প্রেক্ষাগৃহে। এখানে ডিজিটাল ছবি প্রদর্শনের ব্যবস্থা থাকায় ডুবসাঁতার মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ডিজিটাল ছবির জন্য একটা ইতিবাচক দিক। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, তিন্নি, শাহরিয়ার শুভ, ওয়াহিদা মল্লিক জলি, অশোক ব্যাপারী প্রমুখ।